বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
সুস্বাগতম
'সঙ্গম যুগ' একটা বিপুল সমাজের বুকের উপর ওঠা ছোট্ট একটা মুক্ত বাতাসের ঢেউ -বলে আমাদের বিশ্বাস | নানা বৈচিত্র্যে ভরা আমাদের এই সুজলা-সুফলা শস্য-শ্যামলা দেশটায় ধীরে ধীরে সবুজ মুছে গিয়ে ইঁট-কাঠ-পাথর জেগে উঠছে | সকালের মিষ্টি নরম রোদ্দুর ঢেকে গিয়েছে কংক্রিটের দেওয়ালে | ছোট দোয়েল পাখিটা তাই এখানে এখন শিস দেয়না, আর তাই সোনামনির মন ভালো নেই, তাহলে আমরা কি করে ভালো থাকতে পারি? তাইতো আমাদের আবার জেগে উঠতে হবে মুক্ত করতে হবে সোনামনিকে জড়িয়ে ধরা পাথরের রাক্ষসের হাত থেকে | মন ভালো করতে হবে সবার | নিজের মধ্যের যে শক্তিকে আমরা অভিমানে ভুলে গিয়েছিলাম তাকে জাগানোর জন্যে, যুগের এই সন্ধিক্ষণে আমরা আমাদের শিক্ষা, মানবিকতা, দেশের প্রতি ভালবাসার বোধকে হাতিয়ার করে সেই সব অচেতন ও অর্ধচেতন মানুষের সংস্কার মুক্ত করে আধ্যাত্মিক ও সামাজিক সত্যের আলোয় আনার প্রেরণা থেকে এই কলম চালাবো, আর ডাক দেবো সবাইকে, আসুন আমরা সবাই আর পুরুষ- নারী, ধনী -দরিদ্র, জ্ঞানী- মুর্খ, হিন্দু- মুসলমান কিংবা ঘটি-বাঙাল বা বিহারী নই আমরা এক মনুষ্যত্বের মন্ত্রে শপথ নিই ...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন